মেন্ডেসের বক্তব্যে জল ঢাললেন রোনালদো

মেন্ডেসের বক্তব্যে জল ঢাললেন রোনালদো

মদ্রিচের ইউরোপ সেরা হওয়া নিয়ে করা মেন্ডেসের মন্তব্যে তিক্ত সম্পর্কের সূচনা দেখছিলেন অনেকেই। সাথে অনুষ্ঠানে রোনালদোর অনুপস্থিতিকে মিলিয়ে দুইয়ে দুইয়ে চারও মিলিয়ে ফেলেছিল কিছু গণমাধ্যম। সে সকল সম্ভাবনায় জল ঢেলে দিলেন স্বয়ং রোনালদো, অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাবেক সতীর্থ মদ্রিচকে।

রিয়ালে থাকাবস্থায় রোনালদোর সাথে সতীর্থদের সম্পর্কের রসায়ন কতটা দুর্বল সেটি প্রমাণে বহু বিচিত্র চেষ্টা চালিয়েছে বাণিজ্যকে পুজো করা গণমাধ্যমগুলো। রিয়াল থেকে রোনালদোর বিদায়, এবং তার পরের প্রথম এ্যাওয়ার্ড নাইটে রনের অনুপস্থিতিই যথেষ্ট ছিল খবর হবার জন্য। তাতে, এক পা এগিয়ে মেন্ডেস যথন বললেন যে, এটি লজ্জাজনক এবং হতাশার তখন আর পায় কে?

মদ্রিচের ভাষ্যানুযায়ী শুভেচ্ছা বার্তায় রোনালদো তাকে অভিন্দন জানিয়ে দ্রুতই একত্রিত হবার ইচ্ছা প্রকাশ করেছেন। মদ্রিচও জানিয়েছেন রোনালদো তার বেশ ভালো বন্ধু ছিলেন এবং থাকবেন, এবং তিনিও মুখিয়ে আছেন সাবেক সতীর্থের দেথা পাবার জন্য।

শুধুই গুজব সর্বোস্ব গণমাধ্যমগুলোর জন্য মদ্রিচের এই বচন বেশ তেতোই ঠেকার কথা। তা ঠেকেছেও বৈকি। নতুবা, যেভাবে ফালাও করে মেন্ডেসের বয়ান ছাপা হয়েছে মদ্রিচেরটা যেন অনেকটাই অনিচ্ছায় ছাপানো!