সেমির দৌড়ে ইংল্যান্ড-সুইডেন ও রাশিয়া-ক্রোয়েশিয়া মহারণ

সেমির দৌড়ে ইংল্যান্ড-সুইডেন ও রাশিয়া-ক্রোয়েশিয়া মহারণ

• ইংল্যান্ডসুইডেন

রাশিয়া বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ৬৬’ র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর আন্ডারডগ সুইডেন। আজকের ম্যাচে মাঠে নামার আগে ২৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল।ইংল্যান্ডের আট জয়ের বিপরীতে সুইডেন জয়ের মুখ দেখেছে সাতবার। অতীতের ফলাফল দেখে কাউকে পিছিয়ে রাখার উপায় নেই। অবশ্য, ইংল্যান্ড দলে হ্যারি কেইন, রাশফোর্ড, জেমি ভার্দি,স্ট্রালিং এর মত প্রিমিয়ার লীগ কাঁপানো ফুটবলার আছে তাদের সামনে সুইডেনকে খানিক দূর্বল মনে করা দোষের কিছু হবে না। সর্বশেষ ২০০৬ এ শেষ আটে খেলা ইংলিশরা এবার বিশ্বকাপ জয়ের বিশ্বাস নিয়েই রাশিয়ায় পাড়ি জমিয়েছে। অন্যদিকে তিনবার সেমিফাইনাল খেলা সুইডেন চতুর্থবার শেষ চারে খেলতে দৃঢ়প্রত্যয়ী। ম্যাচে দুই দলের কোচই পাচ্ছেন ফিট একাদশ।

সামারা অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড : জর্ডান পিকফোর্ড; কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইয়ার; ট্রিপিয়ের, ডেলে আলি, হেন্ডারসন, হেসে লিনগার্ড, অ্যাশলে ইয়ং ; রহিম স্টার্লিং, হ্যারি কেইন।

সুইডেন : রবিন ওলসেন; মিখাইল লুস্টিগ, ভিক্টর লিন্ডেলফ, আন্দ্রিয়াস গ্রাঙ্কভিস্ট, লুডিগ অগাস্টিনসন; ভিক্টর ক্লায়েসন, গুস্তাভ ভেনসন, অ্যালবিন একদাল, এমিল ফোর্সবার্গ; মার্কাস বার্গ, ওলা টইভোনেন।

• রাশিয়াক্রোয়েশিয়া

তারকাখচিত মধ্যমাঠ সাজানো ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে আসরের চমক স্বাগতিক রাশিয়া। কাগজে কলমে এবার বিশ্বকাপে সবচাইতে দূর্বল দল হিসেবে তাদেরকে বিবেচনা করা হলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ দাপটের সাথেই উঠে এসেছে তারা। দ্বিতীয় রাউন্ডে হট ফেভারিট স্পেনকে হারিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে ‘৯৪ বিশ্বকাপে সেমি খেলা ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপেও আছে ফর্মের তুঙ্গে। গ্রুপ পর্বে আর্জেন্টিনা কে ৩-০ গোলে পরাজিত করে নিজেদের ক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। তাছাড়া ক্রোয়েশিয়ার মাঝমাঠের নিয়ন্ত্রণে আছে মদ্রিচ, রাকিতিচ, কোভাচিচদের মতোন মাস্টারক্লাস তারকারা।

রাশিয়া এবং ক্রোয়েশিয়ার মধ্যে আগের তিন দেখায় একটিতে জয় পেয়েছে ক্রোয়াটরা,  বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সব দিক থেকে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও অঘটনের বিশ্বকাপে নতুন অঘটন ঘটিয়ে প্রথমবারের মত সেমি ফাইনালে উঠে যেতেও পারে স্বাগতিক রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হওয়ার পর এবারের বিশ্বকাপে রাশিয়া প্রথম শেষ আটে খেলতে নামছে রুশ ব্যাটালিয়ন।

সোচির ফিস্ট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।

সম্ভাব্য একাদশ

রাশিয়া : আইগর আকিনফেভ, মারিও ফার্নান্দেজ, কুতেপভ, ইগ্নাশেভিচ, জিরকভ, ইয়ুরি গাজিন্সকি, জবনিন, সামেদভ, ডেনিশ চেরিশেভ, অ্যালেক্সান্ডার গোলোভিন, ডালার কুজিয়েভ।

ক্রোয়েশিয়া : সুবাসিচ, স্ট্রিনিক, ভিদা, লভরন, সিমে, ব্রোজোভিচ, রাকেটিচ, প্রেসিচ, মদ্রিচ, রেবিচ, মান্দজুকিচ