সেভিয়ার বিপক্ষে বায়ার্নের জয়

সেভিয়ার বিপক্ষে বায়ার্নের জয়

সেভিয়া ১-২ বায়ার্ন মিউনিখ

                  পাবলো সারাবিয়া (৩২”)

                   আলকান্তারা (৬৮”)

জেসুস নাভাস (ওউন গোল, ৩৭”)

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে জয় নিয়ে মাঠ ছাড়লো বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৩২ মিনিটের মাথায় স্বাগতিকদের গোলে পিছিয়ে পড়লেও তার ৫ মিনিট পর স্বাগতিকদের আত্মঘাতী গোলের সুবাদে আবার সমতায় ফেরে বায়ার্ন।

ম্যাচের ৬৮ মিনিটে আলকান্তারার অসাধারণ এক হেডে করা গোল থেকে ম্যাচে লিড নেয় বায়ার্ন মিউনিখ এবং সেই গোলের সুবাদে ১-২ গোলে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ড শেষ করলো তারা।

প্রথমার্ধ

গত সপ্তাহেই নিজেদের মাঠে দুর্দান্ত খেলেও শেষ সময়ে সুয়ারেজ মেসির গোলে জয় বঞ্চিত হওয়া সেভিয়া চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষের ম্যাচেও শুরুটা বেশ ভালোভাবেই  করেছিলো। ম্যাচের ২০ মিনিটের মাথায়ই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলো স্বাগতিকরা। পাবলো সারাবিয়া গোল পোস্টের একদম কাছ থেকেই লক্ষভ্রষ্ট শ্যূট নিয়ে সেভিয়ার ফ্যানদের হতাশ করেন। তার প্রায় ১১ মিনিট পর আবারও সুযোগ পায় সারাবিয়া তবে এবার তার নেয়া জোরালো শ্যূটটি বেশ দক্ষতার সাথেই ফিস্ট করে জার্মান গোলকিপার সভেন।

তার এক মিনিট পরেই পাওয়া সুযোগ থেকে গোল করতে কোনো ভুল করেনি সারাবিয়া। তার বাম পায়ের জোরালো শ্যূটটির কাছে এবার পরাস্থ হন বায়ার্ন গোলকিপারও। ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে গেলেও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশ এই ক্লাবটির খেলোয়াড়রা।

ম্যাচের ৩৭ মিনিটের মাথায় বায়ার্ন মিউনিখের আক্রমণ থেকে আত্মঘাতী গোল দিয়ে বসেন জেসুস নাভাস। রিবেরির দেয়া পাস ক্লিয়ার করতে গিয়ে বলে জড়িয়ে যায় নিজেদের জালে সেখানে সেভিয়ার গোলকিপার ডেভিড সোরিয়ার কোনো সুযোগ ছিলো না বলটি আটকানোর।

পুরো প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ হয়। ভালো খেললেও সামান্য ভুলের কারণে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি সেভিয়া।

দ্বিতীয়ার্ধ

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েও সৌভাগ্যক্রমে ম্যাচে ফেরা বায়ার্ন মিউনিখ দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করলেও সেভিয়াই ম্যাচের নিয়ন্ত্রকের আসনে ছিলো। দ্বিতীয়ার্ধ শুরু কিছু সময় পরেই সেভিয়ার  মিডফিল্ডার কোরেরার সাজানো একটি আক্রমণ ঠেকিয়ে দেয় বায়ার্ন রক্ষণভাগ। আবারও ম্যাচের ৬৬ মিনিটে কোরেরার আরেকটি আক্রমণ আটকিয়ে দেয় বায়ার্নের রক্ষণভাগ। তার পরপরই বায়ার্নের সাজানো এক আক্রমণ থেকে করা অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নিয়ে যায় থিয়াগো আলকান্তারা। ম্যাচের ৬৮ মিনিটে রিবেরির বাড়িয়ে দেয়া বলে জোরালো হেড করেন থিয়াগো। তার হেডের সামনে পরাস্ত হয়ে যায় সেভিয়ার স্প্যানিশ গোলকিপার।

থিয়াগোর গোলের সুবাদে ২-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের বাকি সময়টুকুতে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ছুটলেও আর কোনো দলই গোল করতে পারেনি। তাই শেষ পর্যন্ত ১-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ জয়সহ ২ গোলে এগিয়ে আছে বায়ার্ন। লিগের কোয়ার্টার ফাইনালের ২য় লেগে এপ্রিলের ১১ তারিখে বায়ার্নের মাঠ এরিনাতে মুখোমুখি হবে বায়ার্ন-সেভিয়া।