আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত কুন্দুজ প্রদেশের উত্তরাঞ্চলের একটি মাদ্রাসায় দেশটির সরকারি বাহিনী বিমান হামলা চালালে ঘটনাস্থলেই শিশুসহ কয়েক ডজন বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে। আফগান কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা।
সোমবার সেসময় কুন্দুজ প্রদেশের দশত-এ-আর্চি জেলায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ চলছিল।পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক আফগান কর্মকর্তা জানান, সোমবারের অভিযানে তালেবানের কমান্ডরসহ অন্তত ৭০জন মানুষের প্রাণহানি ঘটেছে এই হামলায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ হামিদি জানান, তালেবান যোদ্ধারা একটি অভিযানের প্রস্তুতি নিতে ওই মাদ্রাসাটিতে জড়ো হয়েছিলো, তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়।
পাকিস্তানের কোয়েটা শহরভিত্তিক তালেবানের নেতৃত্ব পরিষদের এক প্রতিনিধি ওই মাদ্রাসাটি পরিদর্শন করার সময় সেখানে বিমান হামলা চালানো হয় বলে দাবি তার।
হামলায় বেসামরিক হতাহত হওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য তার জানা নেই বলে জানিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ জানান, বিমান হামলাটি শীর্ষ তালেবান কমান্ডারদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিলো। তার দাবি, এই হামলায় ৯ জন তালেবান কমান্ডারসহ কমপক্ষে ৩০ জন তালেবান যোদ্ধার মৃত্যু হয়েছে।
কুন্দুজ শহরের এক হাসপাতালের চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, ৫০ জনেরও বেশি গুরুতর আহত ব্যক্তিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানিয়েছেন, হতাহতদের মধ্যে শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তি রয়েছেন। দাশত-এ-আমি ই আর্চি জেলাটি বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।