কাল বসছে অস্কার আসর : তালিকায় নজর রাখুন

কাল বসছে অস্কার আসর : তালিকায় নজর রাখুন

বছর ঘুরতে না ঘুরতেই আবারও ফিরে আসছে বিনোদন জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার। প্রতি বছর চলচ্চিত্র সম্পর্কিত ২৪টি বিভাগে অস্কার পুরস্কার প্রদান করা হয়। ব্যতিক্রম নয় এবারও। আগামীকাল ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ৯০তম অস্কারের অধিবেশন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ‘এবিসি নেটওয়ার্ক’-এ হলিউড-এর ডলবি থিয়েটার থেকে।

বিনোদন জগতের সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে শ্রেষ্ঠ এই অস্কার দেয়া হয় ‘একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড আর্টস’-এর তরফ থেকে। প্রতি বছর জানুয়ারির মাঝামাঝি ঘোষণা করা হয় পুরস্কারের জন্য মনোনীত সিনেমা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সহ-অভিনেতা-অভনেত্রী ছাড়াও অন্যান্য ক্যাটাগরির তালিকা। আসুন, তাহলে একনজরে দেখে নিই অস্কারের জন্য মনোনীত ২০১৭ সাল তথা এবারের সেরাদের।

সেরা চলচ্চিত্রের মনোনয়ন

কল মি বাই ইওর নেম

ডার্কেস্ট আওয়ার

ডানকার্ক

গেট আউট

লেডি বার্ড

ফ্যান্টম থ্রেড

দি পোস্ট

দি শেইপ অফ ওয়াটার

থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি

সেরা অভিনেতার তালিকায় রয়েছেন

টিমথি শ্যালাহমে (কল মি বাই ইওর নেম)

ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড)

ড্যানিয়েল কলুইয়া (গেট আউট)

গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

ডেঞ্জেল ওয়াশিংটন (রোমান জে. ইসরায়েল এস্কোয়ার)

সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন

স্যালি হকিন্স (দি শেইপ অফ ওয়াটার)

ফ্রাঞ্চেস ম্যাকডরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি)

মার্গট রবি (আই, টনিয়া)

সুরশা রোনান (লেডি বার্ড)

মেরিল স্ট্রিপ (দি পোস্ট)

সেরা সহকারী অভিনেত্রীর তালিকায় রয়েছেন

ম্যারি জে. ব্লিজ (মাডবাউন্ড)

অ্যালিসন জেনি (আই, টনিয়া)

লরি মেটকাফ (লেডি বার্ড)

লেসলি ম্যানভিল (ফ্যান্টম থ্রেড)

অক্টাভিয়া স্পেনসার (দি শেইপ অফ ওয়াটার)

সেরা সহকারী অভিনেতার তালিকায় রয়েছেন

উইলিয়াম ডেফো (দি ফ্লোরিডা প্রজেক্ট)

উডি হ্যারেলসন (থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি)

রিচার্ড জেনকিন্স (দি শেইপ অফ ওয়াটার)

ক্রিস্টোফার প্লামার (অল দি মানি ইন দি ওয়ার্ল্ড )

স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি)

সেরা পরিচালকের তালিকায় রয়েছেন

ক্রিস্টোফার নোলান (ডানকার্ক)

জর্ডান পেলে (গেট আউট)

গ্রিটা গারভিগ (লেডি বার্ড)

পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড)

গিলের্মো দেল তরো (দি শেইপ অফ ওয়াটার)

এছাড়া উল্লেখযোগ্য আরো বিভাগে মনোনীত হয়

সেরা অভিযোজিত চিত্রনাট্য

কল মি বাই ইওর নেম

দি ডিজাস্টার আর্টিস্ট

লোগান

মলি’স গেইম

মাডবাউন্ড

সেরা মৌলিক চিত্রনাট্য

দি বিগ সিক

গেট আউট

লেডি বার্ড

দি শেইপ অফ ওয়াটার

থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি

সেরা অ্যানিমেটেড ফিচার সিনেমা

দি বস বেবি

দি ব্রেড উইনার

কোকো

ফার্দিনান্দ

লাভিং ভিনসেন্ট

সেরা বিদেশি ভাষার সিনেমা

অ্যা ফ্যান্টাসটিক ওম্যান (চিলি)

দি ইনসাল্ট (লেবানন)

লাভলেস (রাশিয়া)

বডি অ্যান্ড সৌল (হাঙ্গেরি)

দি স্কোয়ার (সুইডেন)

সেরা ডকুমেন্টারি ফিচার সিনেমা

অ্যাবাকাস : স্মল এনাফ টু জেল

ফেসেস/প্লেসের

আইকারাস

লাস্ট মেইন ইন অ্যালেপ্পো

স্ট্রং আইল্যান্ড

সিনেমাটোগ্রাফির জন্য মনোনীত হয়েছেন

রজার এ. ডিকিন্স (ব্লেড রানার : ২০৪৯)

ব্রুনো ডেলবনেল (ডার্কেস্ট আওয়ার)

হইট ফন হাইটেমা (ডানকার্ক)

র‍্যাচেল মরিসন (মাডবাউন্ড)

ডন লস্টসেন (দি শেইপ অফ ওয়াটার)

মৌলিক আবহ সঙ্গীতের জন্য মনোনীত হয়েছেন

হ্যান্স জিমার (ডানকার্ক)

জনি গ্রিনউড (ফ্যান্টম থ্রেড)

আলেকজান্দ্রে ডেসপ্ল্যাট (দি শেইপ অফ ওয়াটার)

জন উইলিয়ামস (দি লাস্ট জেডাই)

কার্টার বুরওয়েল (থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি)

সেরা ভিজুয়াল এফেক্ট

ব্লেড রানার (জন নেলসন, গার্ড নেফজার ল্যাম্বার্ট ও রিচার্ড আর. হুভার)

গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সি ভল. ২ (ক্রিস্টোফার টাউন্সেন্ড, গাই উইলিয়ামস ও ড্যান সাডিক)

কং : স্কাল আইল্যান্ড (স্টিফেন রোজেনবাম, জেফ হোয়াইট, স্কট বেঞ্জা ও মাইক মিনারদাস)

স্টার ওয়ার্স দি লাস্ট জেডাই (বেন মরিস, মাইক মুলহল্যান্ড, নিল স্ক্যানল্যান ও ক্রিস করবাল্ড)

ওয়ার অফ দি প্ল্যানেট অফ দি এপস (জো লেটারি, ড্যানিয়েল ব্যারেট, ড্যান লেমন ও জোয়েল হুইস্ট)

সেরা শর্ট ডকুমেন্টারি

এডিথ অ্যান্ড এডি

হেভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দি ৪০৫

হিরোয়িন (ই)

নাইফ স্কিলস

ট্র্যাফিক স্টপ

এবারের অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়েছে গিলের্মো দেল তরোর দি শেপ অফ ওয়াটার সিনেমাটি। অন্যদিকে ক্রিস্টোফার নোলান-এর ডানকার্ক পেয়েছে ৮টি এবং থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি মনোনয়ন পেয়েছে ৭টি ক্যাটাগরিতে। মনোয়নের আধিক্য ও সফলতার কারণে অনেক বোদ্ধাদের মতে ‘শেইপ অফ ওয়াটার’-এর হাতেই উঠবে এবারে অস্কার। কিন্তু সম্প্রতি গোল্ডেন গ্লোব ও বাফটায় ‘থ্রি বিলবোর্ডস এবিং, মিসৌরি’র একচেটিয়া সাফল্যের কারণে অনেকে ধরে নিয়েছেন, অস্কারেও বাজিমাত করবে ওই সিনেমাটি। এখন অপেক্ষার পালা, দেখা যাক কী হয়।

উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও বাফটা-য় নারী নির্যাতনের বিরুদ্ধে ‘হ্যাশট্যাগমিটু’ বা ‘টাইমসআপ’ আন্দোলনের প্রতিফলন দেখা যায়। এবার দেখার পালা একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার ওই আন্দোলনে কী ভূমিকা পালন করে।